সহজ কড়চাঃ
সহজ কড়চাঃ
সাসটেইনেবল কাজ ব্যতিত আর্থিকভাবে অসচ্ছল কিংবা কিশোর কিশোরদের যে বা যারা মোটিভেট করে রাস্তায় রাস্তায়, এখানে সেখানে টাকা তুলতে বাধ্য করে এককথায় সেখানে ভেজাল আছে।
এমন অনেক ভলান্টিয়ার রাজনৈতিক নেতা সেজে বসে আছে স্রেফ কিশোর কিশোরী দের ব্যবহার করে।
যে কোন ধর্মীয় উৎসবে একবেলা আনন্দ,কিংবা আর্থিক ভাবে অসচ্ছল বাচ্চাদের নতুন জামা কাপড় দিয়ে খুশী করা যেতে পারেই তবে হাজার জনকে চিঠি ইস্যু করে,৫০ ডলার প্রমোশন ক্যাম্পেইন করে করা কাজগুলো বেমানান।
একবলা খাবার কখনো দারিদ্র্যতা বন্ধ করে না বরং আরো অক্ষম করে।
ছোট ছোট ইনিশিয়েটিভ নিয়ে ছোট ছোট কর্মক্ষেত্র তৈরী করে স্বাবলম্বী করা যেতে পারে যা নিঃসন্দেহে প্রশংসা মূলক কাজ।।
অভিজ্ঞতা থেকেই বলছি,কাজ করলে হাজার ভলান্টিয়ার প্রয়োজন নেই,কাজ করলে শতকোটি টাকার প্রয়োজন নেই,ইচ্ছাশক্তি স্বেচ্ছাসেবক এর সক্ষমতা ও সততাই যথেষ্ট।
আমি কিংবা সে কিংবা তাহারা স্বচ্ছ থেকে ভাল কাজ করলে ভাল বলুন, উৎসাহিত করুন,সম্ভব হলে সহযোগী হোন।
আমি কিংবা সে কিংবা তাহারা অসচ্ছ হলে বাধা দিন,নিরুৎসাহিত করুন সম্ভব হলে আটকান।
দেখবেন আমি কিংবা সে কিংবা তাহারা সর্বোপরী সমাজ,দেশ বদলে যাবে।
স্বেচ্ছাচারী নয় প্রকৃত স্বেচ্ছাসেবক হোন।।
সাসটেইনেবল কাজ গুলোই বদলাতে পারে সঠিক ইতিবাচক পরিবর্তন।।
সকল প্রশংসাই মহান প্রতিপালকের প্রতি।
বাংলাদেশ চিরজীবী হোক।।







