M.A Wares Babu
M.A Wares Babu
Managing Director, City Advance Lab Ltd Founder, Eco Vill Resort Co-Founder, City Point Krishok Co-Founder, City Adventure Travel's Co-Founder, E-Center Chairman, Manobseba Cell, E-Commerce Association of Bangladesh (E-Cab) President, Bangladesh Youth Entrepreneur Society (BD-YES) General Secretary, Humanitarian Society for People of Bangladesh (HPPB Advisor,Dhumketux Rocket The First Rocket in Bangladesh
M.A Wares Babu

Blog

উদ্যোক্তা

উদ্যোক্তা

সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা।।

আমি এম এ ওয়ারেছ বাবু

উদ্যোক্তা

সিটি এডভান্স ল্যাব লিমিটেড,

ইকোভিল ইকো রিসোর্ট এন্ড রিসার্চ সেন্টার।

পাশাপাশি বেশকিছু উদ্ভাবনী কাজে যুক্ত রয়েছি।

এডভাইজার,ধুমকেতু এক্স (দেশের প্রথম রকেট উদ্ভাবনী প্রতিষ্ঠান)

সাবেক চেয়ারম্যান,মানবসেবা সেল,ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ,

সেক্রেটারি,এইচপিপিবি বাংলাদেশ,

সদস্য,ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন।

একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষের অগ্রগতি সাধন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে এমন নেতৃত্বকে সমর্থন করি এবং কোন রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক নই।।

খুব কাছ থেকে দেখা ও সামাজিক ও উন্নয়নমুখী কাজের সুবাধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক টিটু ভাইকে আদর্শিক নেতৃত্ব হিসেবে মানি ও অনুসরণ করি।।

একজন আদর্শিক শিক্ষক হিসেবে একেএম তারিকুল ইসলাম স্যারের কাছ থেকে সবসময় পরামর্শ নিয়ে কাজ করি।

ইতোপূর্বে কাজ করেছি-

★ময়মনসিংহ সিটি কর্পোরেশনে,

★বাণিজ্য মন্ত্রণালয়ের "ই-বাণিজ্য" প্রকল্পে,ময়মনসিংহ বিভাগে

ই-ক্যাবের প্রতিনিধি হিসেবে,

★ব্র্যাকের সাথে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে,

★আইসিটি ডিভিশনের সাথে,

★স্লাম ডেভেলপমেন্ট সেশনে।।

★জাতীয় পরিষেবা ৯৯৯ এর প্রমোশন এন্ড ক্যাম্পেইনে।।

★দেশব্যাপী ডিজিটাল শিশু শিক্ষা রূপান্তরে

এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক, জাতীয়,স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করার প্রচুর অভিজ্ঞতা রয়েছে।।

সবচেয়ে গর্ব করার মত বিষয়,ব্যক্তি জীবনে কিংবা প্রকল্প পরিচালনার সময় শতভাগ স্বচ্ছতা ও কারো কাছ থেকে পরিচয় বহন করে ১ পয়সার সুযোগ না নেওয়ার শক্ত মনোভাব ।।

ব্যক্তি জীবনে বহু উচ্চ পদস্থ বা ক্ষমতাসীন ব্যক্তির সাথে কাজের সুবাদে ভালো পরিচয় হয়েছে কিন্তু আজ অবধি কারো নিকট থেকে পরিচয়ের সুবাদে কোনরূপ সুযোগ চাওয়া কিংবা নেওয়ার রেকর্ড আমার নেই এটাই আমার সবচেয়ে বড় অর্জন।।

সামাজিক খাতে একক উদ্যোগ ও নিজের অর্থায়নে কাজ করে আত্মতুষ্টির স্থানঃ

★জামালপুর জেলার ইসলামপুর উপজেলার অত্যন্ত দূর্গম অঞ্চলে

একটি স্কুল প্রতিষ্ঠা।

★দুইটি মসজিদের অবকাঠামো উন্নত করা।

★কভিড-১৯ এ ময়মনসিংহ শহরে নিজ ব্যয়ে বাজার সেবা প্রদান

(৭৫০০)পরিবার

★ময়মনসিংহ বিভাগে ই-কমার্সের যাত্রা,পরিচিতি ও বিনামূল্যে

প্রশিক্ষণ প্রদান।

★মুক্তিযোদ্ধা পরিবার,শারিরীক প্রতিবন্ধী, অসচ্ছল যে কোন ★পরিবারের সদস্যদের নিজ প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে প্রশিক্ষণের

ব্যবস্থা করা।

★বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র প্রদান,

★রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার প্লান্ট (১০০০ লিটার) স্থায়ী

★ব্রহ্মপুত্র ব্লাড কল্যান সোসাইটি তে আর্থিক অনুদান সহ একটি

ফ্রীজ প্রদান

★২ জন মানুষকে স্থায়ী কর্মসংস্থানের জন্য (ফ্রুট ভ্যান,ক্ষুদ্র খামার)

করে দেয়া

★৯০ জন নারী উদ্যোক্তাকে বিনামূল্যে ই-কমার্স ওয়েব সাইট প্রদান

★সুন্দরবনের গহীন অঞ্চলে শীত বস্ত্র প্রদান,

★হাওর অঞ্চলে শীত বস্ত্র প্রদান।।

★জনসচেতনতায় জরুরি সেবা,মেডিক্যাল ক্যাম্প,তথ্য কেন্দ্র

পরিচালনা।

(এগুলো আমার একক প্রচেষ্টায় হিউম্যানেরেটিয়ান সোসাইটি ফর পিপল অব বাংলাদেশ) সংগঠনের মাধ্যমে করা যার সকল অর্থই আমি ও আমার পরিবারের থেকে প্রদানকৃত।

একক উদ্যোগ নিয়ে সামষ্টিক কিছু কাজ-

★পারিবারিক ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন স্যারের সহায়তায় ★হাওর অঞ্চল খালিয়াজুড়িতে ত্রাণ সামগ্রী প্রদান ও সরকারের সাথে

সমন্বয় করে বেশ কিছু কঠিন কাজ সম্পন্ন।

★একক প্রচেষ্টায় জামালপুর ও সুনামগঞ্জের ভয়াবহ বন্যায়

ই-ক্যাবের সহায়তায় বড় ধরনের ত্রাণ সামগ্রী প্রদান

★জনস্বার্থে, কভিড ১৯ এ ধুমকেতু এক্সের সাথে ময়মনসিংহ বিভাগের

ডিস ইনফেকশন ট্যানেল তৈরী করা (স্বেচ্ছাশ্রম)

★ফেনীর বন্যায়, পরিবারের বড় সাপোর্ট নিয়ে স্বাপ্নিক,

ধুমকেতু,ই-ক্যাব নিয়ে বড় কাজের সূচনা

★বিভিন্ন সামাজিক সংগঠনে নানান ভাবে সহযোগিতা করা।

এছাড়া নানাভাবে প্রকাশ্যে, গোপনে মহান আল্লাহ তাআলা আমাকে সাধারণ মানুষের জন্য প্রচুর কাজের সুযোগ দিয়েছেন।

জীবনে মহান আল্লাহ তাআলা ব্যতিত কারো কাছে মুখাপেক্ষী কখনোই নই এবং দেশের রাজনৈতিক কোন দলের সাথে সমৃক্ত নই।

এখন আসি কিছু বিষয়ে,

ফুলপুর তারাকান্দা নিয়ে অতি উৎসাহী দের ফেসবুকে নানান ধরনের তীর্যক মন্তব্য ও মিথ্যা আস্ফালন দেখে লিখাটা লিখলাম-

প্রসঙ্গত এবারের নির্বাচনে আমার প্রতিবেশী মোতাহার হোসেন তালুকদার কাকা নির্বাচনে প্রার্থী হয়েছেন,পাশাপাশি আমাদের পরিবারের সাথে ওতপ্রোতভাবে থাকা মুফতি মুহামদুল্লাহ ভাই প্রার্থী হয়েছেন।

ব্যক্তি হিসেবে মোতাহার কাকার সাথে পরিচয় থাকা ও তার পরিবারের মানুষ দের সাথে সুসম্পর্ক রয়েছে।।

নির্বাচন অবাধ,সুষ্ঠু ও সহিংসতা নিরোধে জনস্বার্থে সচেতনতা ব্যতিত কারো পক্ষে মাঠ পর্যায়ে সহযোগিতা করার মত আমার সক্ষমতা ছিল না।

যদিও বর্তমান সংসদ সদস্য মুফতি মুহামদুল্লাহ মহোদয়ের সাথে পারিবারিক অবস্থানের জন্য কাজ করার দায়িত্ব ছিল।

জনগণের ভোটে যখন কেও নির্বাচিত হয় তখন ঐ আসনের সবার নির্বাচিত সংসদ সদস্যকে জন উন্নয়ন কাজে সার্বিক সহযোগিতা ও মন্দ কাজে সমালোচনা ও প্রতিবাদ করা একজন সুনাগরিকের পবিত্র দায়িত্ব হয়ে দাড়ায়।।

আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের পক্ষপাতিত্বের অন্ধত্বের মোহ,মত পার্থক্য হলেই একে অন্যের শত্রুতে পরিগনিত হওয়া,যত ধরনের মিথ্যা অপবাদ দেয়া।অথচ আমরা চাইলেই আমাদের শঠতা,কুটিলতা গুলো বাদ দিয়ে নিজেদের আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।।

একজন নাগরিক হিসেবে ফুলপুর তারাকান্দার সার্বিক উন্নয়নে যুক্ত থাকার সুযোগ ও কর্ত্বব্য সবারই রয়েছে।

সত্যি সত্যিই যদি আমাদের মনোবাসনা হয়ে থাকে ফুলপুর তারাকান্দার গণ মানুষের উন্নয়ন,তাহলে রাজনৈতিক, সামাজিক দ্বিধা দ্বন্দ্ব ভুলে দায়িত্বশীল দের সহযোগী করেই একটি সহনশীল ও টেকশই আসন নিশ্চিত করা যায়।।

সেক্ষেত্রে সবচেয়ে অধিক ভূমিকা রাখবে সাংবাদিক ও জনসচেতনতায় ভলান্টারি সেবায় কাজ করা স্বচ্ছ মানুষ গুলো।।

পবিত্র রমজান মাসের উসিলায় মহান প্রতিপালক আমাদের সকলকে উত্তম হেদায়েত নসিব করুন।।

দেশকে আধুনিক ধারায় নিয়ে যাওয়ার জন্য নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী মি. তারেক রহমান যেভাবে কমিটমেন্ট অনুযায়ী কাজ শুরু করেছেন একজন নাগরিক হিসেবে সমর্থন করি।।

অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী মি. তারেক রহমান

অভিনন্দন মাননীয় সাংসদ সদস্য মি. মুফতি মুহামদুল্লাহ।।

শেষকথাঃ

০১)জীবনে অর্থ উপার্জনের চাইতে উদ্ভাবনী কাজের মাধ্যমে সামষ্টিক

মানুষের কল্যানের পার্থিব প্রচেষ্টায় এক আল্লাহ তাআলা ব্যতিত

কারো কাছে মুখাপেক্ষী না হয়ে,থেকে যেন একটা পরিবর্তন ঘটাতে

পারি,মহান প্রতিপালক যেন সে সুযোগ ও তৌফিক দান করেন।।

০২)সোশাল প্লাটফর্মে থাকার সুবাদে অনেকের কৌতূহল

হলে উন্মুক্ত প্রশ্ন করতে পারেন,তথ্য ও মতামত দিব ইনশাআল্লাহ।।

০৩) উদ্ভাবনী ও রিমোট ইভেন্ট সহ স্কিল ডেভেলপমেন্টে কাজ করতে

আগ্রহী দের নিয়ে কাজ করার সদিচ্ছা রয়েছে

বি ন য়া ব ত

এম এ ওয়ারেছ বাবু

প্রধান নির্বাহী

সিটি এডভান্স ল্যাব লিমিটেড

waresbabu.com