ই-কমার্স দিবস
ই-কমার্স দিবসের শুভেচ্ছা।।
সময়টা ২০১৪ সালের,ই-কমার্সের যাত্রা দেশব্যপী আলো ছড়ানোর কাজ করে যাচ্ছে...
ময়মনসিংহে একক ভাবে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করলাম,বরাবরের মতই অঞ্চলের সমৃদ্ধির জন্য কাজ করা জনবান্ধব জনপ্রতিনিধি ইকরামুল হক টিটু মহোদয় পাশে থাকলেন।
আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান সিটি ল্যাবের প্রায় ৭৫ ভাগ আয় ঢেলে দিলাম বিস্তৃতিতে,ধারাবাহিক ভাবে ক্যাম্পেইন শুরু হল।।
ধীরে ধীরে অনেকেই নিজস্ব প্লাটফর্ম নিয়ে এফ কমার্স,ই-কমার্সে গতি বৃদ্ধিতে কাজ শুরু করলেন,সময় যাচ্ছে ভিন্ন ভিন্ন ভাবে নেতৃত্ব তৈরী হচ্ছে, সেক্টর তার পরিপূর্ণ অবস্থানে যেতে শুরু করলো।।
২০১৮ সাল থেকে ২০২২,ময়মনসিংহ বিভাগে ই-কমার্সের অগ্রযাত্রার জন্য ঢাকামুখী হয়ে ই-কমার্সের নেতৃত্বদান সংগঠন ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর আন্তরিকতায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ও অর্থায়নে সবচেয়ে বেশী প্রশিক্ষণ ও সাপোর্ট ময়মনসিংহ বিভাগকে এনে দিতে সক্ষম হই।।
ময়মনসিংহ বিভাগে ই-ক্যাবের ১ম সদস্য ও দীর্ঘদিন কাজের সুবাদে অনেকেই নিরলস কাজের জন্য সাহস দিয়েছেন,ময়মনসিংহ অঞ্চলটিকে আদর্শিক স্থানে নিয়ে যেতে ভাল পরামর্শ দিচ্ছেন।।
২০২২ সাল ই-ক্যাব থেকে মানবসেবা সেলের চেয়ারম্যান নির্বাচিত হলাম,ময়মনসিংহ বিভাগের বেশ বড় কয়েকটি কাজ করতে পেরেছি।।
এ অঞ্চলে অনেকগুলো খাত আছে,যদি আমরা নিজস্ব গন্ডি ছেড়ে অন্যদের তুলে ধরতে নিরলসভাবে কাজে নামতে পারি নিঃসন্দেহে বড় একটি অর্থনৈতিক অঞ্চল হতে পারবে।।
সুবিধাভোগী আর সুবিধা বাদী কিংবা ডেডিকেটেড মানুষ পৃথিবীর সকল অঞ্চলেই আছে,থাকবে তবে যৌক্তিক ও নিরপেক্ষ ভাবে কিছু নেতৃত্বকে যদি দায়িত্ব শীল জায়গা থেকে এগিয়ে দেয়া যায় তাহলে জোনের হাজার মানুষ উপকৃত হবে।।
কৃষক,মৌওয়াল,জেলে,তাতীঁ,গোয়াল,মুচী,হস্তশিল্পের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে বড় একটি পরিক্ষামূলক কাজ এগিয়ে নিতে কাজ শুরু করেছি।।
মহান প্রতিপালকের ইচ্ছায় অগ্রযাত্রায় ময়মনসিংহ প্রতিপাদ্যে, সারাদেশে রূপরেখা টানতে সক্ষম হব।
সুযোগ সুবিধা গ্রহণে এদেশে হাজার কর্মী পাওয়া যায়,
দেশের কল্যানে নিঃস্বার্থ ভাবে কাজে দক্ষ কর্মী পাওয়া দুষ্কর।
তারপরেও প্রাপ্তি অপ্রাপ্তিকে মাথায় না নিয়ে যে বা যারা নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন,অপরিসীম ত্যাগ শিকার করে যাচ্ছেন তারাই একটা সময় হাল ধরুক এটাই প্রত্যাশা।।
তৈরী হোক নতুন দিন,
ই-কমার্স ইন্ড্রাস্ট্রি মাইলফলক রচনা করুক
বেকারত্বের অভিশাপ দূরীকরণে।
ই-কমার্স দিবসের শুভেচ্ছা।।
বাংলাদেশ চিরজীবী হোক।।



.jpg)






