Blog
৮ জুলাই
আজ ই-কমার্স ইন্ডাস্ট্রির জন্মদিন এদেশে। আজ থেকে ৬ বছর আগে ২০১৫ সালের ৮ জুলাই তারিখে ট্রেড অ্যাসোসিয়েশান হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়য়ের সনদ লাভ করে ই-কমার্স অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশে ই-কমার্স একটি আলাদা ইন্ডাস্ট্রি হিসেবে সরকারি ভাবে অনুমোদন পায়।
ই-ক্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে রাজিব আহমেদ ভাই ও সাধারন সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল ভাইয়ের অবদান গুরুত্বপূর্ণ।।
বর্তমান কমিটির কার্যক্রম ক্রমশ উন্নতি সাধন করছে,তার ধারাবাহিকতা অব্যাহত থাকুক।
প্রথম দিকের মেম্বার থাকার সুবাদে ই-কমার্স ইন্ড্রাস্ট্রির অনেক কিছুই দেখা হয়েছে।।
পরিপূর্ণ একটি ই-কমার্স ইন্ড্রাস্ট্রি এ দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে পারে যদি এর সম্পূর্ণ ইতিবাচক ব্যবহার হয়।।







