Blog
আব্বার সাথে খুব বেশী একটা ছবি নেই আমার।
উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম গণের মাঝে একজন আমার দাদা,সকল ধরনের সুযোগ সম্ভাবনা থাকলেও আব্বার জীবনটা ছিল তীব্র সংগ্রামী।
মুরুব্বি গণ বলেন আব্বার জীবন নিয়ে একটি ইতিহাস রচনা করা যায়।
দীর্ঘ একটা সময় কর্মক্ষেত্র হিসবে সৌদি আরবে ছিলেন।
ওমরাহ পালন ও হজ্ব পালন জীবনের একটা অংশে পরিনত হয়েছে আব্বার জীবনে।
সৌদি আরবে কর্ম জীবন শেষ করে দেশে এসেছেন।
কানাডায় থাকার উদ্দেশ্যে কানাডায় যান,২০১৬ তে,কিন্তু কানাডার মত আধুনিক দেশে সকল সুবিধা ত্যাগ করে দেশে চলে আসেন।।
গ্রাম এবং সৌদি আরবে ওমরাহ ও হজ্ব পালন জীবনের অংশ হিসেবে পরিগনিত হয়েছে তার জীবনে।
সৌদি আরব থাকা অবস্থায় ও পরবর্তীতে দেশে এসেও নিয়মিত ওমরাহ পালনে ৩১ বার ও হজ্ব পালন করেন ৩ বার।
বারবার হজ্ব পালনের উদ্দেশ্য ও ব্যয় সংকুলানের জন্য দেশের উলামায়ে কেরাম গণের সাথে সংযুক্ত হন হজ্ব এজেন্সিতে।
আল আকসা ট্রাভেল ও ট্যুর লিঃ এ দায়িত্বপালন করছেন
পরিচালক(হজ্ব) ইউনিটে।।
এ পর্যন্ত ওমরাহ করেছেন ৫১ বার ও হজ্ব করেছেন ১৩ বার।
দেশের বিশিষ্ট উলামায়ে কেরামগণ,উচ্চ পদস্থ সরকারী/বেসরকারি ব্যক্তিবর্গ,গ্রামের সাধারণ মানুষ সহ অসংখ্য মানুষ তার সাথে হজ্বে অন্তর্ভুক্ত হওয়ার সারি দীর্ঘ হচ্ছে।।
আব্বার সাথে আমার যোগাযোগ(ফোনে) খুব কম কথা হয়।
আব্বা ও বন্ধুবর আতিকের উৎসাহে,আলহামদুলিল্লাহ আগামী ২০২৪/২৫ এ পবিত্র হজ্ব পালনের নিয়ত করেছি।
৫২ তম ওমরাহর উদ্দেশ্যে ২০ জনের টিম নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিবেন আগামীকাল।।
একজন সাধারণ মানুষ, নিরহংকারী মানুষ,প্রবল ধৈর্য্যশীল ও কঠোর পরিশ্রমী মানুষ, একজন শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে আব্বার প্রতিষ্ঠান ও মনোভাব গুলো এগিয়ে যাক।।
সকল মানুষের সাথে তার আন্তরিক সম্পর্ক,অত্যন্ত অতিথিপরায়ন,আমার জানামতে তাকে নিয়ে কোনরূপ তীর্যক মন্তব্য করার মানুষ নেই বললেই চলে।
আব্বার জন্য সকলে দোয়া করবেন,
তার চির সুস্থতার সাথে তার মনের পবিত্র বাসনা গুলোকে মহান প্রতিপালক কবুল করেন,দীর্ঘায়ু দান করেন।
সকল প্রশংসাই মহান প্রতিপালকের প্রতি।।







