M.A Wares Babu
M.A Wares Babu
Managing Director, City Advance Lab Ltd Founder, Eco Vill Resort Co-Founder, City Point Krishok Co-Founder, City Adventure Travel's Co-Founder, E-Center Chairman, Manobseba Cell, E-Commerce Association of Bangladesh (E-Cab) President, Bangladesh Youth Entrepreneur Society (BD-YES) General Secretary, Humanitarian Society for People of Bangladesh (HPPB Advisor,Dhumketux Rocket The First Rocket in Bangladesh
M.A Wares Babu

Blog

বদলে যাক

বদলে যাক

"বদলে যাক"

এম এ ওয়ারেছ বাবু

০৬-০৪-২০২৩

--------------------------------------------

পৃথিবীটা স্বচ্ছ থেকে হচ্ছে ধূসর

সীমাহীন অসভ্যতায়,বর্বরতায়

লঙ্ঘিত হচ্ছে যত নিয়ম কানুন

কালো আইনের বেড়াজালে।

আমি বদলাতে চাই অগ্নিবর্ণে

যেভাবে ধাতু স্বচ্ছ হয়ে

লাভার আভায় বিকিরণে

পানির ছটায় অগ্নুৎপাতে।

মুখোশ নিচ্ছে হায়েনা যত

কুন্ঠিত বোধে স্বচ্ছ সাজে

বিদ্যাকে অসৎ পথে নিয়ে

আইনের মারপেঁচে কুৎসিত বাণে

হাতে নিয়ে মানবতার মশাল

মৃত্যু পথযাত্রী বানিয়ে সজ্জাপাশে।।

যাচ্ছে সময় দূর্বিপাকে

আবেগ বিবেক দলিত করে

সাধারণের মজ্জাগত

শুভ্র সাজে ধ্বংস রূপে।।

গাধার দলে ভিরছে যত

স্বচ্ছ সাজা কুৎসিত আলো

কিশোর নবীন জোয়ান বৃদ্ধা

মরিচিকায় মত্ত শুরায়

গড্ডালিকা আস্তরণে আবরণে।।

বন্ধুর পথ দূর্গম ভূমি

হচ্ছে আরো কঠিনসম

চতুরতার কুট কৌশলে,

খরার টানে সভ্যতা বিলোপ

শিয়াল বধে হায়েনার জালে।।

আমি বদলাতে চাই,জলোচ্ছ্বাসে

মরুর বুকে পানির ছটায়

বৃক্ষ যখন সবুজ আভায়

ধ্বংসযজ্ঞে ফাঙ্গাস ছত্রাক

পরজীবি ভস্মীভূতে।।

সময় যখন ক্রোধের বাটে

সাহস যেখানে অর্বাচীন

থিতু আলো থেমে আছে

বিকিরণের চমক নিয়ে

আসুক সময় সুনামীতে

টিকে থাকার প্রয়াস নিয়ে।

বদলে যাক।।

May be an image of 1 person