Dr. Jafar Ullah Chowdhory
"নিরন্তর শ্রদ্ধা
জাফরুল্লাহ চৌধুরী"
এম এ ওয়ারেছ বাবু
১২-০৪-২০২৩
চিত্তে যেথা
মত্ত হেথা
কারণ অকারণে দেশ
ভালবাসার মমত্ববোধে
সোনার বাংলাদেশ।।
জন্ম যখন স্বার্থক ভূমি
নিবেদিত প্রাণে
কর্ম দিয়ে প্রোথিত
কোটি মনে প্রাণে।।
স্বার্থক জীবন তাকেই বলে
জীবন প্রয়ানে
স্মৃতী অম্লান চারিদিকে
শ্রদ্ধা ভরে স্মরণে স্মরণে।।
শিশু কিশোর জোয়ান বুড়া
জানায় তোমায় সম্মান
শ্রেষ্ঠত্বের অভিযানে
তুমি অমর অম্লান।।
থাক তুমি দূর আকাশে
গড়ে ইতিহাস কস্তুরি
তুমিই সেরা তুমিই দেশ
জাফরুল্লাহ চৌধুরী।।







