Blog
থেমে থেমে
পথে পথে
যাপিত জীবন।।
কাজে কর্মে
গতি পথে
সময় বন্ধুর।।
সহজ সত্যে
নির্লোভ পথে
বন্ধু অকাট্য।।
পথে প্রান্তর
সীমাহীন প্রাপ্তির লোভ সংবরনে
মাঝে মাঝে নিজেকে
থামিয়ে দিতে হয়।।
থামানো রাস্তায়
কণ্টকাকীর্ণ পথে
যেই হয় সহযাত্রী
দূর্গম পথে নির্ভার চিত্তে
সেই প্রকৃত সহযাত্রী।।







