গহীন যাত্রাপথ..
দূর্গম পথ পাড়ি দিয়েছি বলেই গতিপথের সংকট দেখেছি,
বিপদ সংকুল পথ পাড়ি দিয়েছি বলেই সৌন্দর্যের গভীরতা পেয়েছি,
নিরব নিস্তব্ধ পথ পাড়ি দিয়েছি বলেই পাখপাখালির কুহুতান দেখেছি,
বাঘের চলার পথে হেঁটেছি বলেই বন মোরগ আর হরিন দলের সাহসী পদচারণা দেখেছি,
কুমিরের খোঁজে খাল বিল ঘুরেছি বলেই স্পর্শ তফাতে কুমির আলিঙ্গনে গিয়েছি,
সর্প অবমুক্ত করণে পাইথনে হাত পেঁচিয়েছি,
নীরব নীশিথে তক্ষকের ডাক শুনে তক্ষক স্পর্শের আশার প্রতিফলন ঘটিয়েছি,
সাহসী ও কৌতুহলী রোমাঞ্চকর ভ্রমনের ফলে ইঞ্চি পরিমাণ দূরত্বে কিং কোবরার ফনা তুলে হুংকার দেখেছি-
যাত্রাপথে এরচেয়ে অধিক নও,তুমি কৌশলী....
মাঝে মাঝে নষ্টামী থামিয়ে দিতে হয়,নিজেদের স্বার্থেই
আশাকরি বুঝে গেছো ইতোমধ্যেই
নয়তো খঞ্জরী কৃপাসহ দহতানে তৈরী থেকো
যেমনটা হয়ে ছিল কিং কোবরা সমীপে।।
গহীন যাত্রাপথ.....
১২.৫৬
০১-০৫-২০২৩
এবার সুন্দর বন ভ্রমনে কচিখালী ফরেস্ট অফিস থেকে ওয়াচ-টাওয়ার যাওয়ার পথে একটি কিং কোবরা হাঁটু সম উচুতে ৬ ইঞ্চি দূরত্বে ফোঁস ফোঁস শব্দে সতর্ক করে দৃষ্টি নিয়েছিল।।
সাথে থাকা স্পিড বোট চালক ও গার্ড বলেছিল হয় আমার কপাল ভাল নয়তো কিং ভয় পেয়েছিল।।
আমার উপলব্ধি,
যত হিংস্রই হোক মানুষকে ভয় করে না এমন জন্তু নেই,
আবার সকল জন্তুই আঘাত না পেলে আক্রমনাত্মক হয় না,










