M.A Wares Babu
M.A Wares Babu
Managing Director, City Advance Lab Ltd Founder, Eco Vill Resort Co-Founder, City Point Krishok Co-Founder, City Adventure Travel's Co-Founder, E-Center Chairman, Manobseba Cell, E-Commerce Association of Bangladesh (E-Cab) President, Bangladesh Youth Entrepreneur Society (BD-YES) General Secretary, Humanitarian Society for People of Bangladesh (HPPB Advisor,Dhumketux Rocket The First Rocket in Bangladesh
M.A Wares Babu

Blog

তথ্য প্রযুক্তিতে অভিজ্ঞ দিক নির্দেশক,দক্ষ জনবল

তথ্য প্রযুক্তিতে অভিজ্ঞ দিক নির্দেশক,দক্ষ জনবল

ফেসবুকে অনেক গ্রুপ খুলা হয়েছিল জনস্বার্থে,

তথ্য সহায়তা কিংবা ভাল কাজে ব্যবহার করে ইতিবাচক অবস্থান তৈরী করেছিল।

কিন্তু হঠাৎ করেই কিছু দুষ্কৃতকারী,কৌশলী পেশাদার,নস্ট মানসিকতার মানুষেরা ভাল গ্রুপ গুলোর নামে গ্রুপ খুলে বিভ্রান্তি সৃস্টি শুরু করে।

একই ধারার বহু গ্রুপে অসত্য ও তীব্র বিভ্রান্তিকর তথ্য দিয়ে পক্ষ বিপক্ষ (সঠিক ভাবে তথ্য না জেনে নিজেকে জ্ঞানী লোক ভাবানো লোকজন)

তৈরী হয়ে চরম বিভ্রান্তি তৈরী হচ্ছে।

ঘূর্ণিঝড় মোখা নিয়ে অনেক গ্রুপেই তথ্য বিভ্রান্তি শুরু করেছে এক শ্রেণির সামাজিক ব্যবসায়ীরা।

পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি আর আগ বাড়িয়ে টাকা সংগ্রহের অভিযানে বিস্তর ফারাক আছে এ কথাটাও অস্পষ্ট এখন পক্ষ বিপক্ষের যুক্তির জন্য।।

বিপদ সংকেত, জরুরি অবস্থা কখন ঘোষণা হয় এগুলো নিয়ে সাধারণ জ্ঞান টাও রাখেনা ফেসবুক বিশেষজ্ঞ জনেরা।।

সচেতনতা তৈরী হোক তথ্য প্রযুক্তির ব্যবহারে।

সরকারের যথেষ্ট সদিচ্ছা থাকা সত্ত্বেও মনেকরি,

আসলে কোন দেশকে ডিজিটাল ঘোষণার পূর্বে ঐ দেশের অধিকাংশ বা জনগনকে ডিজিটাল শব্দের ব্যবহার,ডিভাইস ব্যবহারের নিয়ম আগে শিখানো প্রয়োজন যেন এটাকে নিজের খেয়াল খুশী মত কেও ব্যবহার না করতে পারে।

এদেশে সরকারী অধিকাংশ তথ্য প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ গুলোতে প্রায়শই প্রশিক্ষণার্থী গণ উচ্চ দক্ষতা সম্পন্ন প্রশিক্ষণের চেয়ে খাবার ও ভাতাকে গুরুত্ব দিতে দেখা গিয়েছে।

প্রকল্পতে ঊনিশ বিশ হলেও শিক্ষার্থীর প্রকট ইচ্ছা বেকারত্ব নিরসনে যথেষ্ট ভূমিকা রাখতে পারতো,এরজন্য আমরা সাধারণই অধিকাংশে দায়ী।

অশিক্ষিত কিংবা গরীব মানুষেরা (ফেসবুক,ইউটিউব,টিকটক কিংবা অল্প কিছু সাইট) ছাড়া ব্যবহার করতে জানে না।

যারা ব্যবহার জানে এদের অধিকাংশই শিক্ষার্থী,শিক্ষিত,উচ্চ শিক্ষিত।

এদের মাঝ থেকেই তৈরী করা হয় বিভ্রান্তি,বিভ্রান্তিকর কনটেন্ট,প্রাইভেট গ্রুপ তৈরী করে অন্যের নামে মিথ্যাচার ও শক্তিশালী ক্রাইম,প্রাইভেট গ্রুপ তৈরী করেই সামাজিক পরিবর্তনের নামে কিশোর কিশোরদের ব্যবহার,নিয়োগের নাম করে প্রতারণা বাণিজ্য,নারী বাণিজ্য ইত্যাদি ইত্যাদি।।

তবে আশার কথা হচ্ছে ফেসবুক আবেদন ও তথ্য বিশ্লেষণের উপর নির্ভর করে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করছে।।

তথ্য প্রযুক্তিতে অভিজ্ঞ দিক নির্দেশক,দক্ষ জনবল ও তার ব্যবহার নিশ্চিত করতে পারে আধুনিক সময়ের ইতিবাচক সেবা নিশ্চিতকরণ।

বাংলাদেশ চিরজীবী হোক।।

ঘূর্ণিঝড় মোখা সমুদ্রের মাঝেই দূর্বল হয়ে পড়ুক।

সকল প্রশংসাই মহান প্রতিপালকের প্রতি।।

May be an image of 1 person, beard, smiling, beach, ocean, lake, horizon and fog