যেখানে শেষ সেখানে আমরা শুরু করতে চাই
এইচ পি পি বি বাংলাদেশের(www.hppb.org) মাননীয় সভাপতি ও ময়মনসিংহ সিটিকর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব ইকরামুল হক টিটু মহোদয় নারী উদ্যোক্তা সম্প্রসারণে যে উদ্যোগ গ্রহন করেছিলেন তার একটা রূপরেখা আজ টানতে পেরেছি।পুরো বাংলাদেশে একটা প্লাটফর্ম দাড় করানোর প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছি।উদ্যোক্তাদের বিনামূল্যে প্রশিক্ষনটি চলমান।
আমার মত ক্ষুদ্র ব্যক্তির কথায় যাঁরা আস্থা রেখে নিরন্তন নিভৃতে মানসিক শক্তি ও সাহস যুগিয়ে এসেছেন কৃতজ্ঞ ও সীমাহীন শ্রদ্ধা তাদেঁর প্রতি।শ্রদ্ধাভাজন ভাই ও আমার সকল সিদ্ধান্তের মূল পথ প্রদর্শক ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ইকরামুল হক টিটু ভাই,ময়মনসিংহ বিভাগের স্থানীয় সরকারের মাননীয় পরিচালক আব্দুল আলীম মহোদয়,তথ্য কমিশনের মাননীয় উপ পরিচালক জনাব এ কে এম তারিকুল আলম মহোদয়,দৈনিক কালের কন্ঠের সাংবাদিক জনাব নিয়ামুল কবীর সজল ভাই,দৈনিক আলোকিত ময়মনসিংহের সম্পাদক জনাব প্রদীপ ভৌমিক দাদা ও আমার সহকর্মীদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।
আরেকটি দিন বিশ্বাসের সাথে,মর্যাদার সাথে প্রিয়দের উপহার দিতে চাই ফেব্রুয়ারির প্রথমার্ধেই।
"যেখানে শেষ সেখানে আমরা শুরু করতে চাই
চেস্টা,প্রচেস্টা,সফলতার শেষ বলে কিছু নাই"------












